ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।

তিনি আজ সকাল ৮টা ৪০মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান। সেখানে প্রার্থনার মধ্য দিয়ে তিনি তার সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছেন।

মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনির মাধ্যমে মোদিকে বরণ করে নেন মন্দিরের সেবায়েত ওপুরজারিরা। এসময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। প্রার্থনা শেষে মোদি রামকৃষ্ণ মিশনের উদ্দেশে রওয়ান হন।

ইআর