বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ফ্যাসিবাদী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র করছে। গতকাল দেশনেত্রীকে প্রাণনাশের উদ্দেশ্যে তাঁর উপর পরিকল্পিতভাবে সরকারের গুন্ডা পান্ডারা হামলা চালিয়েছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ব্যালট বিপ­বের মাধ্যমে খালেদা জিয়ার উপর হামলার উপযুক্ত জবাব দেবে। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের সমর্থনে আজ সকাল ১০টায় নগরীর হালিশহর এলাকায় গণসংযোগকালে হালিশহর এ-ব­ক মোড়ে অনুষ্ঠিত পথসভায় সমবেত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যদানকালে আবদুল্লাহ আল নোমান একথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, মনজুর আলম নগর ভবনকে দূর্নীতি ও টেন্ডারবাজী মুক্ত করেছেন। তিনি সৎ ও যোগ্য প্রার্থী। তাই চট্টগ্রাম মহানগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মনজুর আলমের কোন বিকল্প নেই। 

আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রামে সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তিনি অবিলম্বে চট্টগ্রামে সেনা মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। 

পথসভা শেষে আবদুল্লাহ আল নোমান বিপুল সংখ্যক কর্মী, সমর্থক এবং বিএনপি ও অংগসংগঠন সমূহের নেতৃবৃন্দকে সাথে নিয়ে হালিশহর এ, আই ও জে ব­ক এবং আবদুপাড়া এলাকায় মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে গণসংযোগ করেন এবং কমলালেবু মার্কায় ভোট প্রার্থনা করেন।

জেআই