ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে জুমআ নামাযের পর কয়েকটি ইসলামী সংগঠনের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।
তবে সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে প্রায় দু’শতাধিক পুলিশ অবস্থান নিয়েছে। মসজিদে প্রবেশের সময় সবাইকে তল্লাশী করে ভেতরে ঢুকতে দিচ্ছে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মতিঝিল জোনের ডিসি আশরাফুজ্জামান বলেন, আজ কয়েকটি ইসলামী সংগঠনের মিছিল হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত নিরাপত্তার জন্য আজকে পুলিশের এই অবস্থান।
এএইচ





