গাজীপুরের টঙ্গীতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় অংশ নেয়া আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

তারা হলেন- বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে হাবিবুর রহমান (৭০) এবং একই জেলার মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল লতিফ (৭২)।

টঙ্গী হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে আব্দুল লতিফ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাত ১১টার দিকে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে হাবিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও শুক্রবার রাতে ঢাকার রাজারবাগ এলাকার মো. সামসুল হক (৭০) মারা যান।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি যোগ দিয়েছে।

মঙ্গলবার মোনাজাতের মাধ্যামে শেষ হবে ওই ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমার ৪০দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

এআর