দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

গত ১ জানুয়ারি থেকে আজ ১০ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ৯৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে চার হাজার ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

এমআর