ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনা নদীতে ডুবে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় এই জাহাজটি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ১৪ নাবিককে উদ্ধার করেছে।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, ভারতের কলকাতা থেকে পাঁচ দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামে এই জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশে রওয়ানা করে।

তিনি আরও জানান, জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙ্গর ছিড়ে পাশের অন্য দুটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।

উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে জানান লুৎফর রহমান।

এমবি