টা্ঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। আজ বিকেল ৪ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার কান্দিলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বলেন, আজ বিকেলে যমুনা মুখী মাছ ভর্তি পিকআপের সাথে অঙ্গাতনামা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই পিকাপ চালক নিহত হয় ও হেলপার আহত হয়েছে। হেলাপারকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।

কাওছার/জারিফ