যশোরের শার্শায় ৮৫০ বোতল ফেন্সিডিল সহ মোঃ আঃ আজিজ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার ভোরে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামস্থ পশ্চিমপাড়ার কাচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটক আজিজ শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত আনিছুর সরদারের ছেলে।
যশোর র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোরে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামস্থ পশ্চিমপাড়ার কাচা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে।
এ সময় র্যাব সদস্যরা এই এলাকায় অভিযান চালিয়ে আজিজ কে আটক করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৩ পাচারকারী পালিয়ে যায়। আজিজ এর কাছে থাকা ৩ টি বস্তা থেকে ৮৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান বলেন, আটক আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিল ৩ (খ) ধারায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমআর





