ভোলায় বাংলাদেশ বেতারের নতুন স্টেশন হচ্ছে। এ জন্য সোমবার বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহম্মদ, ডিডিজি নিউজ, ডিডিজি অনুষ্ঠান, প্রধান প্রকৌশলী, ডিডিপি ও বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম সহ বেতারের উচ্চ পদস্থ কর্মকর্তারা ভোলার নতুন স্টেশন করার জায়গা পরিদর্শন করেছেন।

ভোলায় পৌঁছলে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানায় ভোলা শ্রোতা ক্লাব।

এ বিষয়ে বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার হোসেন কবির বলেন, ‘এ স্টেশন খোলার ফলে দুর্যোগপূর্ণ এ দ্বীপের বাসিন্দারা দ্রুত আবহাওয়ার খবর জানতে পারবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তির অনেক খবরও তাদের কাছে পৌঁছে যাবে সহজেই।’ এমন সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ায় ভোলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বাংলাদেশ বেতার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

জেআই