সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক মূর্তি অপসারণ আন্দোলন সরকার হঠাও আন্দোলনের রুপ নেওয়ার আগে সরকারের শুভ বুদ্ধি উদয় হবে ও গ্রিক মূর্তি অনতিবিলম্বে অপসারণ করবে সরকার।

আজ বাদে জুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ হতে এমন হুশিয়ারি উচ্চারণ করেন হেফাজতে ইসলামীর নেতারা।

হেফাজত নেতারা আরো বলেন, এই মূর্তি যদি দ্রুত অপসারণ করা না হয় তাহলে আরেক টি শাপলা চত্বর রচিত হবে।এই দেশ মসজিদ নগরীর। মূর্তি নগরীর নই।

হেফাজত নেতারা সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, আরেক ১৫আগষ্ট রচিত হওয়ার আগে এই মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় হেফাজত আমীর নির্দেশে হেফাজতে ইসলাম তৌহিদী জনতাকে সাথে নিয়ে গ্রিক মূর্তি কে নিজ দায়িত্বে ভেঙেচুরে অপসারণ করবে।

হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রুহি সহ হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবি