ঢাকা উত্তর সিটি করপোরেশনের ( ডিএনসিসি) ২০১৪- ১৫ অর্থ বছরের ২০৪১ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ১০০৯ কোটি ৫৭ লাখ টাকা।

মঙ্গলবার বিকালে উত্তরায় উরারা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসক মো. ফারুক জলিল এ বাজেট ঘোষণ করেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, সচিব আবু সাইদ শেখ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপটেন বি কে সাহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাসুদ আহমেদ, প্রধান প্রকৌশলী, ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. ফিরোজ রহমান এবং ডিএনসিসির বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক বাজেট বক্তব্যে বলেন, নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১০ কোটি ৭৭ লাখ টাকা। সরকারি অনুদান ৪৫ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সম্ভাব্য সাহায্য রাখা হয়েছে ১১০৩ কোটি ৫০ লাক টাকা।

তিনি বলেন, এনসিসির নিজস্ব আয়ের খাতগুলোর মধ্যে অন্যতম হোল্ডিং ট্যাক্স খাত থেকে ৩৯০ কোটি টাকা, বাজার সালামী ও ভাড়া খাত থেকে ১৬৭ কোটি ৫০ লাখ টাকা, ট্রেড লাইসেন্স খাত থেকে ২০ কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞাপন খাত থেকে ১০ কোটি টাকা, বাস ট্রাক ট্রার্মিনাল থেকে ৯ কোটি ৫৮ লাখ টাকা, পশুর হাট ইজারা থেকে ১৮ কোটি ৫৯ লাখ টাকা, রাস্তা খনন ফি থেকে ৪৫ কোটি টাকা, সম্পত্তি হস্তান্তর খাত থেকে ১১৫ কোটি টাকা, রাজধানীতে চলাচল যানবাহ (অট্রয় খাত) থেকে ১ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক বলেন, ব্যায়ের খাতগুলোর মধ্যে রয়েছে নগরীর পরিচ্ছন্নতা, রাস্তার বাতি, বিদ্যুৎ,পানি ও মশক নিধণসহ সেবামূলক কার্যক্রমের মান বৃদ্ধির খাতে ২৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সড়ক ও। ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে ২৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রায়ের বাজার সৃতিসৌধ সংলগ্ন এলাকায় নতুন কবরস্থান নির্মাণে ৫৪৫ কোটি টাকার একটি প্রকল্পটি সেনা বাহিনী বাস্তবায়ন করছে। এই প্রকল্পের ৮৭ একর জমিতে ৮৫ হাজার কবরের সংস্থান করা হবে।

ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় নির্মাণ ও বাজার নির্মাণসহ অবকাঠামোসহ ভৌত অবকাঠামো উন্নয়ন ও রক্ষনাবেক্ষন খাতে ১০২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মশক নিধণে ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় খাতে ১০ কোটি বরাদ্দ রাখা হয়েছে।

ঢাকা, একে, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর