টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন লাখ লাখ মুসল্লি।পরিবহন সংকট থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেটে দেখা যায় মুসল্লিদেরকে।

এর আগে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি যোগ দেন তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে। কেউ বাসে, কেউ ট্রেনে আবার কেউবা হেটেই শামিল হন লাখো মানুষের জমায়েতে।

লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর।

ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলিগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা করেন। মনোযোগ সহকারে শুনেছেন উপস্থিত লাখো মুসল্লি। আল্লাহ আল্লাহ, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক জিকিরে মুখর হয় পুরো টঙ্গী এলাকা।


দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন রোববার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা'দ।

দুই পর্বের ইজতেমার দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি শুরু হবে। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

জেএ