শ্রীনগর ছনবাড়ি হতে শিমুলিয়া ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার পথে বাস ঘোড়ানো (ইউ টার্ন) নিষিদ্ধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শিমুলিয়া ঘাটে বিআইডাব্লিউটিসি কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
আলোচনায় অংশ নেন- মুন্সীগঞ্জ পুলিশ সুপার সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, নৌ পুলিশ মাওয়া আই জি সরজিতকুামার ঘোষ, বিআইডাব্লিউটিসির এজিএম মো. খালিলদ নেওয়াজ, ওসি মো. আনিছুর রহমান, মাওয়া ট্রাফিক টি আইমো. সিদ্দিকুর রহমান, বিআইডাব্লিউটিসির বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন, ইস্থানিয় সাংবাদিক বৃন্দ,বাস মালিক সমিতি, কোস্টগার্ড, লঞ্চ মালিক সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারা ও প্রতিনিধি।
লৌহজংয়ের নির্বাহী অফিসার মো. মনির হোসেন জানান, ঈদে দক্ষিণবঙ্গের যাত্রীদের নির্বিঘ্নেফেরিসহ সকল নৌযান পারাপার, বাস চলাচল ও যাত্রী সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যানজট এড়াতে শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে ঈদে যাত্রী সেবা নিশ্চিত করতে ঈদের আগের ৩দিন ও পড়ের ৩দিন পন্যবাহি ট্রাক পারাপার বন্ধ। ফেরিতে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকসহ সকল ধরণের ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। অতি প্রয়োজন ছাড়া কোন ট্রাক পার হতে দেয়া হবেনা।
তিনি বলেন, ১০ কি. মি. দূরে শ্রীনগর উপজেলার ছন বাড়িতে এসব ট্রাক আটকে দেয়া হবে। তাছাড়া ছনবাড়ি থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত এ দীর্ঘপথে কোন যাত্রীবাহী বাসকে পথিমধ্যে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে যাবার জন্য বাস ইউটার্ন বা ঘুরাতে দেয়া হবে না। সকল বাসকে ঘাটে গিয়ে ঘুরে ঢাকায় যেতে হবে নতুবা ইউটার্ন-এর ফলে রাস্তায় যানজট লেগে যায় এবং একই সাথে যাত্রীদের দীর্ঘ পথ পায়ে হেটে ভোগান্তির শিকার হতে হয়।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি আনছার ও কমিউনিটি পুলিশ, স্কাউট ছাড়াও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
রাকিব/এমবি





