রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আটক ৫ জেএমবি ও অজ্ঞাত পরিচয় ৬ জনের নামে মামলা করেছে ডিবি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহ আলী থানায় মোট ১১ জনের নামে মামলাটি করে মহানগর গোয়েন্দা পুলিশ।

যে কোনো সময় তাদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি।

বৃহস্পতিবার মিরপুরের শাহআলী এলাকার ৯ নম্বর রোডের ৩ নম্বর একটি বাসা থেকেই ৭ জঙ্গিকে আটক করা হয়। এদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৩ জন গুরুত্বপূর্ণ সদস্য বলে জানা গেছে। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও হ্যান্ড গ্রেনেড।

এই বাড়িরই পাশে এক ডজনের বেশি হাতে তৈরি গ্রেনেড নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

এদিকে যে বাসা থেকে গতকাল ৭ জঙ্গিকে আটক করা হয়েছে সেই বাসাটি আজও ঘিরে রেখেছে পুলিশ। সকালে বাসায় ঢুকতে গেলে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তারা জানায়, অভিযানের পরবর্তী শৃঙ্খলা ও আশপাশের নিরাপত্তায় এই সাবধানতা।

এআই