চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাসুদ নামে এক যুবক। নিহতের নাম ফরহাদুল ইসলাম।

এঘটনায় মাসুদকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার সকালে এঘটনা ঘটে। নিহত ফরহাদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার নুরুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই পঙ্কজ জানান, মাসুদ নামে এক যুবক ফরহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ মর্গে রয়েছে।

এফএফ/এমবি