চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের গাজীর মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম তিওরবিলা গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে ৫-৭ জন দুর্বৃত্ত বাড়ির পাশ থেকে নজরুলকে তুলে নিয়ে যায়। এরপর দুবৃর্ত্তরা নজরুলকে গাজীর মাঠে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান, নজরুল হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি