‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদারের বাম হাতের অপারেশন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ অপারেশন চলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, আবুল বাজনাদারের বাম হাতের সব আঙুলের অপারেশন করা হয়েছে। এর আগে আমরা তার ডান হাতের অপারেশন করেছি।

সেই অভিজ্ঞতা নিয়ে আজ (শনিবার) বাম হাতের আঙুলগুলোর অপারেশন সম্পন্ন করেছি।

চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন খুলনার ‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদার (২৬)।

এআইজে