ঈদের ছুটি শেষে সোমবার অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্র, শনি ও রবি এই তিনদিন ছিলো সরকারি ছুটি।
সোমবার সকাল দশটায় সরকারি বাসস্থান গণভবন থেকে তেজগাঁয়ে তার কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, অফিসে আসার পর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজখবর নেন।
এআই/





