গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসামিদের নিপীড়নে বাদীসহ পরিবারের লোকজন ঘরছাড়া হয়েছে জান গেছে।

মামলার অভিযোগপত্র থেকে জানাযায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ফছির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের সাথে একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে রেজাউলের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১ অক্টোবর রেজাউল কিছু সংখ্যক ভাড়াটিয়া লোক নিয়ে বিরোধপূর্ণ জমির পাট কেটে নিয়ে যাওয়ার সময় আব্দুর রহমানের লোকজন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুর রহমানসহ ৩জন আহত হয়। পরে আব্দুর রহমান বাদী হয়ে গত ১২ অক্টোবর রেজাউলসহ ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এলাকাবাসির সুত্রে জানাযায়, আসামিরা জামিন পেয়ে গত ১৫ নভেম্বর বাদীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাতে থাকলে আব্দুর রহমানের স্ত্রী বাধা দেয়। হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট করাসহ বসতবাড়ি ঘর ভাংচুর করে নিয়ে যায়। এদিকে রেজাউলের সন্ত্রাসী বাহিনীর হুমকির কারণে আব্দুর রহমান স্বপরিবারে বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতীতরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুর রহমান পরিবার-পরিজন নিয়ে অন্যত্র বসবাস করছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এআই