কুষ্টিয়ার মিরপুরে নাশকতার আশঙ্কায় ছাত্রশিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার ১১টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন দারুস সালাম একাডেমি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাঘেরহাট জেলার হাড়িখালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে শিবির কর্মী শামীম আহসান (২৫), কুষ্টিয়ার মিরপুর পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকার বোরহান আলীর ছেলে মাহ্ফুজুর রহমান (২৪), মৌলভী বাজার জেলার কোলদিয়া উপজেলার মহেষগুড়ি এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে শাহীন আহমেদ (২০), কুষ্টিয়ার কুমারখালী থানার পশ্চিম গোট্রিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রেজাউল করিম (২৭), গোপালগঞ্জ জেলার কোটালিয়া উপজেলার গোপালপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমজাদ হাওলাদার (২৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার কাসেম আলীর ছেলে রাশিদুল ইসলাম (২৩), কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরুপদহ গ্রামের আবু জাফরের ছেলে ফরহাদ হোসেন (২৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার গাগরকান্দা গ্রামের ছের আলীর ছেলে এহসানুল (২৮), খুলনা বাঘেরহাট জেলার স্মরণখোলা উপজেলার খুনতাকাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুর রহমান (২৮), গোপালগঞ্জ জেলার পলগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে মোকারম হোসেন (২৫), কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে জামায়াত কর্মী গোলাম মোস্তফা (৩৭), ঝিনাইদহ জেলার গাছাগঞ্জ উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২৮), কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের মৃত আমান উল্লাহ’র ছেলে জামায়াত কর্মী ওসমান (৪৮), ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার গোফপাড়া গ্রামের শামসুল হকের ছেলে মামুনুল হক (২৭), রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকার জমসের আলীর ছেলে কবির উদ্দিন (১৫) ও একই জেলার গোয়ালন্দ উপজেলার মোবারক শিকদারের ছেলে মোশারফ পারভেজ (২৮)

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান লেনিন বলেন, উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দারউস সালাম একাডেমিতে নাশকাতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে গোপনে বৈঠক করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ১৫জনকে আটক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, আটককালে তাদের কাছ থেকে ৬টি ককটেল পাওয়া গেছে। নাশকাতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে গোপন বৈঠক করছিল তারা। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে তাদেরকে আটক করেছে।

এমকে