ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু'র ১০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশ রেলওয়ের কালীগঞ্জ পৌর এলাকার ১০ বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন যাবত কলা চাষ করে আসছেন সাবেক মেয়র বিজু। গেল রাতে কে বা কারা কলাগাছগুলো কেটে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বলেন, রাজনৈতিক বিরোধ থাকার কারণে তার ফসলহানী করা হয়েছে। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেড