মিরপুর থেকে আসা ইটিসি ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১১৯৩) থেকে যাত্রী নামার পরই বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর থেকে যাত্রী নিয়ে আসা ইটিসি ট্রান্সপোর্টের বাসটি গুলিস্তানে যাত্রী নামানোর পরপরই আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান এসআই লিটন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে।
জেডআই





