টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা বঙ্গবন্ধু সেতু হয়ে দক্ষিণাঞ্চলে যাচ্ছে।

এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরুভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এআই