ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় টাঙ্গন নদী থেকে হিমু (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরে বুড়িরবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

হিমু সদর উপজেলার খানকা শরিফ এলাকার নাইমুদ্দিনের ছেলে। সে ৯ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, দুপুরে শহর থেকে হিমুসহ ৫ বন্ধু আসে বুড়িরবাঁধ এলাকায়। নদীতে গোসল করতে নামে তারা। এ সময় এদের মধ্যে হিমু নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ