ফয়সল আরেফিন দীপনসহ মুক্তচিন্তার মানুষদের অব্যহতভাবে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন হয়েছে।

রবিবার (০১ নভেম্বর) আদালত সড়কে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহ গণজাগরণ মঞ্চের ব্যানারে এ মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গণজাগরণ মঞ্চ নড়াইলের সাংবাদিক কাজী হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা সমাজকর্মী রেজাউল বিশ্বাস, জেলা পাবলিক লাইব্রেরী’র সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু, কেন্দ্রীয় ছাত্রমৈত্রী’র সহ-সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস সাধন প্রমুখ।

এসএইচ