জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মামুন মাহমুদ, প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম শাহ্ এএসএম কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ; সাহিত্য ক্ষেত্রে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।
এছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রে চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন মন্ডল এবং সাংবাদিকতা ক্ষেত্রে প্রয়াত সন্তোষ গুপ্ত।
জেএ





