বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌঁছেছেন।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্তু সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।

এরপর বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরে একই স্থানে বইমেলার উদ্বোধন করবেন তিনি। দুপুরে তিনি টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের বিরতি নেবেন। বিকাল ৩টায় তিনি হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

কেএইচ