বগুড়ার তিন উপজেলার ১৯টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার। তিনটি উপজেলায় ১৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
তিন উপজেলার ১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২, সংরক্ষিত নারী সদস্য পদে ২২০ এবং সাধারণ সদস্য পদে ৫৭৯ জন প্রার্থীসহ ৮৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের নির্বাচনে কাহালু উপজেলার ৮টি, দুপচাঁচিয়ার ৫টি ও আদমদিঘির ৬টি ইউনিয়ন রয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে নির্বাচনি এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা গুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, তিন উপজেলায় ৯৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এআই





