চাঁদপুরে অবরোধে নাশকতার আশঙ্কায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক নেতাকর্মীরা হলেন- সদর উপজেলার মো. সেলিম মজুমদার (৪৫), মো. শাহিন মিয়া (৪০), শরীফ গাজী (২৫) ও ফরিদগঞ্জ উপজেলার মো. বিল্লাল হোসেন (৫৮)।
জেলা পুলিশ সুপার আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





