রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারের ভাঙ্গারির দোকানে লাগা আগুনে দগ্ধ আরও এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় দুইজনে হয়েছে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

সোহাগ গত মঙ্গলবার গভীর রাতে দগ্ধ হন। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান।দগ্ধ আরও দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।এছাড়া মঙ্গলবার রাতে ঢামেকে মারা যান আমজাদ নামে আরেক কর্মচারী।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- ইয়ামিন ও মেহেদী। এদের মধ্যে ইয়ামিনের শরীরের ১২ শতাংশ, মেহেদীর ৩২ শতাংশ পুড়ে গেছে।

গত মঙ্গলবার রাতে নিউমার্কেট কাঁচাবাজারের একটি ভাঙ্গারির দোকানের ভেতর চার কর্মচারী মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল।

রাত দুটার দিকে মশার কয়েল থেকে ওই দোকানে আগুন লেগে যায়। এতে চারজনই দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এমই