নির্যাতন নিপীড়ন বন্ধ চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের পুনর্বহাল না করলে সকল গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে জানিয়েছে হুঁমিয়ারি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমা‌বে‌শে তারা এ দাবি জানান।

সমা‌বে‌শে বক্তারা বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরির আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন শতাধিক গার্মেন্টস কর্মী। মামলা হয়েছে ৩৪টি। আসামি করা হয়েছে ৩ হাজার ৮৪ জনকে, চাকরিচ্যুত করা হয়েছে ১০ হাজার ৬৭৪ জনকে। জোরপূর্বক অব্যাহতিপত্রের স্বাক্ষর রেখে বের করে দেয়া হয়েছে আরও ৭৯০ জনকে, এছাড়াও মামলা, গ্রেফতার, হয়রানি নির্যাতন এখনও চলছে। মজুরি বৃ‌দ্ধির অজুহাতে টা‌র্গে‌টের নামে চলছে শ্রমিক হয়রানি নির্যাতন।’

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এর সভাপতিত্বে সমা‌বে‌শে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সাফিয়া পারভীন, মো. রফিকুল ইসলাম রফিক, মো. ফরিদুল ইসলাম, নাসিমা আক্তার প্রমুখ।

এসএম