প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার রাকিবুল ইসলাম রাকিব (৪১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।  শনিবার রাত ৩টায় ঢাকার বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহু রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

রোববার মাগরিব বাদ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে তার জানাজা হবে। পরে শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে তার দাফন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার অকালমৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

জেআই