মহানগরীর পাঁচলাইশে একটি প্রাইভেট কার লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই সময়ে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রাইভেট কারের আগুন নিভিয়ে ফেলে।
রোববার সন্ধা ৭টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) শেখ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর





