নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসনা হেনা (৩৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছেন তার স্বামী আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হাসনা হেনা জেলার সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার মৃত আব্দুল হামিদ মোল্লার মেয়ে ও নোয়াখালী জেলার হাতিয়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে হাসনা হেনার সঙ্গে স্বামী আনোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন গলাটিপে হাসনা হেনাকে হত্যা করে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে