পাবনার আতাইকুলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত আরেকজনকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আতাইকুলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে আতাইকুলার সরাডাঙ্গী কাজীয়াপাড়া গ্রামে গরু চুরি করতে আসে সংঘবদ্ধ চোরের একটি দল।

এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরেকজন।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমকে