বাগেরহাটের মোরেলগঞ্জে ৪’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তাসলীমা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।
সোমরার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মোরেলগঞ্জ ইষ্টিমার ঘাট এলাকা খেকে তাকে আটক করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, মাদকের একটি চালান মোরেলগঞ্জ আসছে এমন সংবাদের সূত্র ধরে পুলিশের একটি দল ইষ্টিমার ঘাট এলাকায় অবস্থান করে। এসময় তারা তাসলীমাকে চ্যালেঞ্জ করলে সে এড়িয়ে যাবার চেষ্টা করলে নারী পুলিশ দিয়ে তার দেহ তল্লাসী চালিয়ে ৪’শ পিচ ইয়াবা ভর্তি ২টি প্যাকেট উদ্ধার করা হয়।
আটক তাসলীমা বেগম রুপসার রাজাপুর বাজার এলাকার বাবুল তালুকদারের স্ত্রী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আটক তাসলীমার সঙ্গে ৬/৭ বছরের একটি শিশু রয়েছে।
রফিকুল/এমবি





