কল্যাণপুরের জঙ্গি অপারেশনের পর যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন উঠে আসে যেটা বাংলাদেশ পুলিশ প্রশাসন কে অনেকটাই প্রশ্ন বিদ্ধ করে । সামাজিক মাধ্যমে উঠে আসা এসব প্রশ্নের জবাব দেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

তিনি তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এসব প্রশ্নের সঠিক উত্তর দেন । একটু নাটকীয় ভঙ্গিমায় তিনি তার লিখাটা শুরু করেন । তিনি তার বক্তব্যর প্রথম দিকে মানুষের প্রথমিক একটা ধারণার কথা বলেন ”কল্যাণপুরে জঙ্গী আস্তানায় অভিযানকালে সন্ত্রাসীদের গ্রেনেড নিক্ষেপে পুলিশের ৪ কর্মকর্তার মৃত্যু, আহত ৪২ কর্মকর্তা, তিন জঙ্গী গ্রেফতার হলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে!”দুঃখিত, বন্ধু, এ রকম একটা খবর যদি আপনি আশা করে থাকেন তাহলে আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারি নি! প্রত্যাশা পূরণ না হওয়ায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা সত্যিই দুঃখিত!

নাম-ঠিকানা না জেনে জঙ্গি বলছেন কিভাবে?" "জঙ্গিরা এ রকম পাঞ্জাবি, কেডস পরে ঘুমাতে গিয়েছিল কেন?" "৪টি পিস্তল দিয়ে কিভাবে সারারাত মূর্হূ মূর্হূ গুলি চালানো সম্ভব?" "কেন তাদের জীবিত ধরা গেল না?"এ রকম অনেক যৌক্তিক প্রশ্ন কারো মনে আসতেই পারে।আমি যদি বলি আপনি বুঝে ও না বোঝার ভান করছেন আপনি খণ্ডাবেন কি করে।

এমবিএইচ