গাংনীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার হলে দায়িত্বে অবহেলা ও মোবাইল ফোন নিয়ে অবস্থান করায় চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

রোববার পরীক্ষা শুরু পর জুগিরগোফা কেন্দ্রে দায়িত্বরত চার শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন- শালদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজা নাজমুল ইসলাম, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুজ্জামান ও জাহাঙ্গীর আলম এবং ইকড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিয়াংকা খাতুন।

ইউএনও আবুল আমিন তাদের বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলা ও পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে অবস্থান  করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

জেআই