নাটোরের বড়াইগ্রামে একটি বিদেশী রিভলবার, একটি এলজি ও সাত রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উপজেলার জোয়ারী ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোমবার রাত নয়টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কালাম হোসেন (২৫), খায়রুল ইসলাম (২৭) ও সাদ্দাম হোসেন (৩০)।
র্যাব-৫ এর বাগমারা এরিয়া কমান্ডার জামাল আল নাসের জানান, সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোয়ারী ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় বাজারের পাশের একটি দোকানে তিন জন দাঁড়িয়ে ছিলেন। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী রিভলবার, একটি এলজি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এমকে





