ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়াবাতি দেখা না যাওয়ায় রাত ২টার দিকে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি পদ্মার মাঝ বন্দ করে রাখা হয়।

এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও উভয় ঘাটে সাড়ে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এমই