ঝিনাইদহ ডিবি পুলিশ আদালত চত্বর থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় কোর্টে হাজিরা দিতে গেলে তাদেরকে আদালত চত্বর থেকে আটক করা হয়।

আটকরকৃতরা হলেন- কোট চাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের হাফেজ গোলাম মোস্তফা (৩০), অলিয়ার রহমান মিলন (৪৮), দহরামপুর গ্রামের মাহফুজুল হক (৩৫), শিশারকুন্ডু গ্রামের মঈনউদ্দীন (৪৫) ও কালীগঞ্জের ষাইটবাড়িয়া গ্রামের শহিদ মাস্টারের ছেলে শিবিরকর্মী শাহাবুদ্দিন (২২)।

এরমধ্যে আটক মঈনুদ্দীন কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার সহ-সুপার পদে দায়িত্বরত।

ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি ওমর ফারুক আটককৃত শিবির নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। তিনি বলেন, আটককৃতরা সবাই সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও হয়রানি ও অর্থ বাণিজ্য করার জন্য ডিবি পুলিশ তাদেরকে আটক করেছে।

ডিবি পুলিশের ওসি সোলেমান মোল্লা জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ