সোমবার হরতাল চলাকালে রাজধানীর ফকিরাপুল থেকে মোটর সাইকেল যোগে কোর্টে যাওয়ার পথে পল্টন মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন ও নূর মোহাম্মদ মন্ডলকে।
প্রথমে তাদেরকে পল্টন মডেল থানায় নেয়া হলেও পরে তাদের ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়ে। অন্যদিকে উত্তরায় হরতালের সমর্থনে মিছিলের পর অভিযান চালিয়ে মনির, আশরাফ ও ওমর ফারুক নামের তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করে তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৯ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও পল্টন থেকে ১ জন এবং গুলিস্তান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
উত্তরায় গ্রেফতারকৃতদের নিয়ে অভিযানের সময় সাধারণ মানুষ দেখলেও পরে গ্রেফতারে কথা সংশ্লিষ্ট থানা পুলিশ অস্বীকার করে। ফলে আটককৃতদের পরিবার উদ্বেগ প্রকাশ করে। তাদের পক্ষে গ্রেফতারকৃতদের সন্ধান ও অবিলম্বে মুক্তি দানের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এমএ





