চুয়াডাঙ্গায় পাওয়ার টিলারের চাপায় রান্নু বিশ্বাস (৩২) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাওয়ার টিলারের চালক শরিফুল ইসলাম (৪৫)।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্নু ঝিনাইদহের বিষয়খালী গ্রামের আতর আলীর ছেলে।
আহত শরিফুল ইসলাম একই এলাকার আজিবর মন্ডলের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।
এমকে





