চলমান হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিগত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আটককৃতদের মধ্যে বিএনপির ৮ জন ও জামায়াত-শিবিরের ১৩ জন রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএ





