শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৮০০ মিনি কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব সিগারেটের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার দিনভর কার্গো শাখা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের বিমানবন্দর শাখার সহকারী কমিশনার সেলিম রেজা বলেন, বুধবার দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৮০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

কেএইচ