লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা গ্রামে পুকুরের পানিতে ডুবে খায়রুল ইসলাম (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত সে একই এলাকার সাজু মিয়ার ছেলে।
বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ জানান, খায়রুল বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।
পরে পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
ওএফ





