রাজধানীর গুলশান লেকের পাড় সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তির ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুর সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান, এ ধরনের একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





