ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই এলাকায় কালবৈশাখী ঝড়ে ভাঙা গাছের ডালের নিচে চাপা পড়ে রানা আহম্মেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রানা আহম্মেদ উপজেলার পোতাহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতে দশমাইল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রানা। পথে বোড়াই এলাকায় এলে ঝড় ওঠে। এসময় একটি গাছের ডাল ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমবি





