কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এঘটনায় নিহত হয়েছে বাসের চালক চাঁন মিয়া (৪৫) এবং আহত হয়েছেন আরো ৩০ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানান. বাস চালক নিহত চাঁন মিয়া মানিকগঞ্জের নগরকান্দার পাঁচকান্দির মৃত আবদুল মজিদ মোল্লার ছেলে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।আহতদেরকে স্থানীয় চিওড়া, চৌদ্দগ্রাম ও ফেনীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, মানিকগঞ্জ থেকে পিকনিকের যাত্রী নিয়ে বাসটি (ঢাকামেট্রো-ভ-১১-৫৭৭১) কক্সবাজার যাচ্ছিল। পথে মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে বাসের চালক চাঁন মিয়া নিহত ও পিকনিকের ৩০ যাত্রী আহত হন।
ঢাকা, একে, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





