রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বৈঠকস্থলের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার রাত ৮টার দিকে চারঘাটের সারদহ ডিগ্রি কলেজ মাঠে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ৮টার দিকে সারদহ ডিগ্রি কলেজে কলেজ পরিচালনা পর্র্ষদের বৈঠক চলছিল। এ সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে এবং কলেজ মাঠে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অধ্যক্ষের রুমে বৈঠক করছিলেন।
ওসি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরেই পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া দেয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
এএইচ





